আমি ডেভেলপার নই, আমি একজন 'প্রফেশনাল এআই প্রম্পটার ও স্ট্যাক ওভারফ্লো রীডার'। গুগল থেকে অন্যের বানানো কোড কপি করে জোড়াতালি দেই।
আমার জাতীয় অজুহাত
অন্যান্য ডেভেলপাররা React বা Python ব্যবহার করে, আর আমরা ব্যবহার করি এইগুলো:
কীভাবে আমরা ১ সপ্তাহের কাজ ১ মাসে ডেলিভারি দেই তার বৈজ্ঞানিক ব্যাখ্যা:
প্রজেক্টের সবচেয়ে খুশির দিন। এই দিন আমরা সবচেয়ে বেশি মোটিভেটেড থাকি।
টাকা পাওয়ার পর অন্য প্রজেক্টের বাগ ফিক্স করা শুরু। এই প্রজেক্টের কথা মনেই নাই।
ক্লায়েন্ট: "ভাই কতদূর?"
রিপ্লাই: "ভাই সার্ভারে একটু ইস্যু, কাল সকালে দিচ্ছি!"
অবশেষে প্রজেক্ট ফোল্ডার ওপেন করে স্ট্যাক ওভারফ্লো থেকে কোড কপি মারা শুরু।
কোনোমতে রান করলেই ডেলিভারি দিয়ে ফোন বন্ধ করে দেওয়া হয়। মিশন সাকসেস!
আগে কষ্ট করে গুগল করতাম, এখন সোজা এআই-কে বলি "ভাই, ক্লায়েন্ট এইটা চাইছে, জলদি কোড লিখে দে।"
কোড কী কাজ করে আমার জানার দরকার নাই! ফাইলে পেস্ট করি আর মনে মনে বলি, "হে মাবুদ, কোডটা যেন রান করে!"
শুক্রবার বিকেলে প্রোডাকশন সার্ভারে কোড আপলোড করে সোজা ফোন অফ করে ঘুম। ক্লায়েন্ট সোমবার সকালে বুঝবে কী বাঁশ খেয়েছে।
ক্লায়েন্টদের যেসব প্রশ্নের উত্তর আমরা জীবনেও দেই না:
উত্তর: এটা স্লো না ভাই! আমরা ইউজারদের ধৈর্য বাড়ানোর জন্য স্পেশাল 'মেডিটেশন ফিচার' অ্যাড করেছি।
উত্তর: চরম সিকিউরিটির জন্য! লগইন কাজ না করলে হ্যাকাররাও ঢুকতে পারবে না। এটা আমাদের মাস্টারস্ট্রোক।
উত্তর: আমি একাই ১০০। যখন আমি ঘুমানোর ভান করি তখন আমার ভেতরের 'ডেভেলপার সত্তা' জেগে উঠে কাজ করে।
"উনি আমাকে বলেছিলেন ৫ মিনিটে কাজ শেষ করে দেবেন। আজ ৫ মাস পার হয়ে গেছে, ওনার ফোন বন্ধ। ওনার টাইম ম্যানেজমেন্ট স্কিলে আমি মুগ্ধ!"
"ওয়েবসাইটে একটা বাটনের কালার লাল থেকে নীল করতে উনি ৩ দিন সময় নিয়েছেন এবং বিল করেছেন ৫০০ ডলার! ওনার ডেডিকেশনের লেভেল আলাদা।"