আমরা প্রজেক্ট নিই, অ্যাডভান্স পেমেন্ট বুঝি, এরপর ক্লায়েন্টের মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়ার বিশ্বমানের সেবা প্রদান করি।
১ সপ্তাহের প্রজেক্ট আমরা ১ বছরেও শেষ না করার শতভাগ গ্যারান্টি দিই। ক্লায়েন্ট ফোন দিলে বলি, "ভাই সার্ভার মাইগ্রেশন চলছে!"
আপনি চেয়েছেন ওয়েবসাইট, আমরা দেবো ইকোসিস্টেম! যেখানে প্রতিদিন নতুন নতুন বাগ জন্ম নেবে। বাগ ফিক্স করতে আলাদা চার্জ প্রযোজ্য।
পেমেন্ট ক্লিয়ার হওয়ার ঠিক ৩ সেকেন্ড পর থেকে আমাদের আর ফোনে, মেইলে বা ফেসবুকে খুঁজে পাওয়া যাবে না। ম্যাজিক!
টাকা আপনার, নষ্ট করার দায়িত্ব আমাদের।
নিচের বাটনে ক্লিক করে রিফান্ড ক্লেইম করুন। (পারলে করে দেখান!)